খালিশপুর থানা বিএনপির তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহবান প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫ খুলনা প্রতিনিধিঃ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় ভিত মজবুত হবে, এই ৩১ দফার মধ্যে সমাজ ব্যবস্থা, চিকিৎসা সেবা, জনগনের দুঃখ দুর্দশা, অনিয়ম, দুর্নিতী, ব্যভিচার বন্ধ সহ রাষ্ট্রের সকল অসঙ্গতি নির্মুল হবে বলে মন্তব্য করেছেন খালিশপুর থানা বিএনপির নের্তৃবৃন্দরা। মঙ্গলবার(৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় খালিশপুর ভাষানী ইউনিট বিএনপি আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এ সব মন্তব্য করেন বিএনপির নেতারা। এছাড়াও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহসান উল্যা বুলবুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আঃ হাই কালুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাডঃ মোহাম্মদ আলী বাবু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খালিশপুর থানা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃনমুল পর্যায়ে সকল নেতা কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে দেশের স্বার্থে সকল ভোদাভেদ ভুলে জাতীয় ঐক্য সম্মুনত এবং নেতা কর্মীদের মানুষের ঘরে, ঘরে ৩১ দফা বাস্তবায়নের আহবান জানান। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: