সড়ক ও জনপথ কর্মচারীদের ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫ খুলনা প্রতিনিধিঃ সড়ক ও জনপথ অধিদপ্তরের ২৭ মামলার নীতিমালা চূড়ান্ত এবং মাষ্টাররোল কর্মচারীদের চলমান বেতনের সমস্যা সমাধান সহ ৫ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক কর্মচারীরা আজ বুধবার(৮ অক্টোবর) সকাল ১১ টায় বিভাগীয় সড়ক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা রনি। এ সময় বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সড়ক শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ কালাম, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী। এছাড়াও অবিলম্বে সওজ কর্মচারীদের ৫ দফা দাবি মেনে নেয়ার দাবী জানান কর্মচারিরা। তাদের দাবি মেনে নেওয়া না হলে লাগাতাড় আন্দোলন কর্মসুচি ঘোষনা করবেন বলে জানান আন্দোলন কারীরা। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: