বিএনপির গণসংযোগে ব্যস্ত দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫ ময়মনসিংহ প্রতিনিধিঃ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মাঠে আলমগীর মাহমুদ আলম গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ জেলা বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো ময়মনসিংহ জেলাতেও শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনের তৎপরতা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম। পাশাপাশি তিনি উপজেলার বিভিন্ন স্থানে আগামী জাতিয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করছেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে। নাগরিক সমস্যার সমাধান, সুষ্ঠু নির্বাচন দাবি, এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছেন তিনি Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: