সড়ক ও জনপথ কর্মচারী‌দের ৭দফা বাস্তবায়ন না হ‌লে ক‌ঠোর কর্মসূচির হু‌সিয়ার

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

খুলনা প্রতিনিধিঃ

সড়ক ও জনপথ অধিদপ্তরের ২৭ মামলার নীতিমালা চূড়ান্ত এবং মাষ্টাররোল ও ওয়ার্ক চার্জড এবং আউট‌সো‌র্সিং কর্মচারীদের চলমান বেতন সমস‌্যার সমাধান ও স্থায়ী কর‌ন সহ ৭ দফা বাস্তবায়‌নের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ কর্মসূচি পালন করেছে খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক কর্মচারীরা।

কেন্দ্রীয়  কর্মসূচির অংশ হিসেবে খুলনা  সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক কর্মচারীরা আজ সকাল ১১ টায় বিভাগীয় সড়ক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে। বেলা ১২ টা পর্যন্ত অনু‌ষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা রনি। এ সময় বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সড়ক শ্রমিক ইউনিয়ন  ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ কালাম, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী।

অবিলম্বে সওজ কর্মচারীদের ৭  দফা দা‌বি মেনে নেয়ার দাবী জানান কর্মচা‌রিরা। এ সময় দা‌বি মেনে নেওয়া না হ‌লে সংবাদ স‌ম্মেল‌নের মাধ‌্যমে ক‌ঠোর আ‌ন্দোলন কর্মসু‌চি ঘোষনা কর‌বেন ব‌লে জানান আ‌ন্দোলন কা‌রীরা।