বিএনপির ঠাকুরগাঁওয়ের প্রার্থীদের নাম ঘোষণা প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জাহিদুর রহমান জাহিদকে। তবে ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি, এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানান মহাসচিব। Download News PhotoCard SHARES রাজনীতি বিষয়: