মামলা তুলে নেওয়া হবে: প্রতিশোধের রাজনীতি নয়, শান্তির রাজনীতি চাই —মির্জা ফখরুল প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও, ১১ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না; বরং রাজনৈতিক শান্তি চাইলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা যত মামলা আছে তা তুলে নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, “আমরা অন্যদের মতো মামলা-মুকাদ্দমা করে রাজনীতি করব না। বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে — সেগুলো তুলে নেওয়া হবে।” তিনি জামায়াতসহ কিছু রাজনৈতিক গোষ্ঠীর দাবির প্রসঙ্গ টেনে বলেন, “তারা জোরজবরদস্তি করে পিআর-গণভোটের মতো দাবি তুলছে; আমরা তা মেনে নেব না।” আওয়ামী লীগের ডাক দেওয়া লকডাউনকে কটাক্ষ করে ফখরুল বলেন, “এ ধরনের কাজ আর করবেন না। জনগণের কাছে ক্ষমা চাইতে হবে — যা এখনো হয়নি।” তিনি আরও বলেন, “ছোটরা পর্যন্ত গুলি করে মেরেছে; তবু আমরা প্রতিশোধের রাজনীতি চাই না। আমরা নির্বাচন ও শান্তি চাই।” সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: