জুলাই স্মৃতিস্তম্ভে আগুন এবং সারাদেশে আওয়ামী নাশকতার বিরুদ্ধে এনসিপির অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আওয়ামী লীগ কর্তৃক আগুন এবং সারাদেশে আওয়ামী সন্ত্রাসী নাশকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১০টায় শহরের নিউ মার্কেট মোড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান জেলা সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপি জেলা সার্চ কমিটির সদস্য মো. আব্দুল্লাহ ও এনসি পির প্রতিনিধি পলাশ হোসেন, শারাফাত হোসেন প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীর কোন অগ্নি সন্ত্রাস আমরা মেনে নেব না। আমরা সব সময় রাজপথে থেকে লীগের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করব। আওয়ামীলীগের নেত্রী ও নেতারা পালিয়েছে। আর তাদের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।আমরা আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সন্ত্রাস মুক্ত সাতক্ষীরা জেলা গড়ে তুলবো ইনশাল্লাহ।