আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সাধারণ সভা প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫ আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুর-১ আসনের নির্বাচনী প্রচারণা জোরদার করতে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে নির্বাচনী সাধারণ সভা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার জাটিগ্রাম বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা। সদর ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মো. শাহাদাত হোসেন খোকন মিয়ার সভাপতিত্বে অধ্যাপক ইলিয়াস মোল্যা তার বক্তব্যে বলেন, ’জামায়াতে ইসলামী এখন সাধারণ জনগণের একমাত্র ভরসার জায়গা। জনগণের কাছে পরিষ্কার, জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি, নেই দখলদারিত্ব।’ তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে, মানুষ এটি বুঝতে শুরু করেছে। মানুষ তাদের হারিয়ে যাওয়া নায্য অধিকার ফিরে পাবে এবং জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।’ ইউনিয়ন শাখা জামায়াতের সেক্রেটারী আক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান ও উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান প্রমুখ। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: