কুড়িগ্রাম-৪ এ ভাইয়ে ভাইয়ে ভোটযুদ্ধ, বিএনপি বনাম জামায়াত

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

‎কুড়িগ্রাম-৪ (চর রাজিবপুর,রৌমারী ও চিলমারী) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে দুই সৎ ভাই দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাদের মধ্যে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এবং অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন।

তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক। দুই ভাইয়েরই বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারীতে।

উল্লেখ্য,তাদের বাবা ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মনসুর আহমদ। একই পরিবারের দুই সদস্যের ভিন্ন রাজনৈতিক দলে প্রার্থী হওয়া স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে চিলমারী,রৌমারী ও চর রাজিবপুর নিয়ে গঠিত এই আসনটি সীমান্তবর্তী ও নদী বিধৌত হওয়ায় রাজনৈতিকভাবে সবসময়ই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

স্থানীয়দের মতে, দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।