জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি-জামায়াতে ইসলামী প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫ নীলফামারী প্রতিনিধিঃ আগামী ফেব্রুয়ারিতে ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। রবিবার(১২ অক্টোবর) সকাল জামায়াতের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি।” এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ,জেলা কর্মপরিষদের অন্যান্য সদস্য, ছয় উপজেলার আমীর ও সেক্রেটারিসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: