ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫ ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৮ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ছোট চন্দ্রাইল এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের চান মিয়ার ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানান, হৃদয় তিন দিন আগে নিখোঁজ হন। আজ সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: