বিজিবির অভিযানে শার্শা সীমান্তে ভারতীয় WINCEREX সিরাপ ও মদ উদ্ধার প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫ খুলনা প্রতিনিধিঃ খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধীনস্থ শার্শা থানার দৌলতপুর,গোগা ও কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ আটক করেছে। শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য আটক করা হয়। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, ৭ নভেম্বর দৌলতপুর, গোগা এবং কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ আটক আটক করা হয়েছে। আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: