শ্রীপুরে হান্নান শাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী পালিত’

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহ এর ৯ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকালে শ্রীপুর কনভবেশন সেন্টারে শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দর আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওত হোসেন সবুজ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সৌদি আরবের মক্কা মেসফালা শহর বিএনপির সভাপতি এনামূল হক মোল্লা, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, শ্রীপুর উপজেলা যুবদলের  আহ্বায়ক সারোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সভায় বক্তারা হান্নান শাহকে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের সাহসী সৈনিক ও দলের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে স্মরণ করেন। তাঁরা বলেন, ১/১১ এর দুঃসময়ে তিনি নির্ভীক কণ্ঠে গণতন্ত্র ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।