শাজাহানপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি শফিকুল ইসলাম প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৫ শাজাহানপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার সাবরুল সার্বজনীন পূজা মন্ডপ, গোহাইল পূজা মন্ডপ, গন্ডগ্রাম আদি কালীবাড়ি পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় মন্দির কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা পরিস্থিতি সমপর্কে খোঁজখবর এবং মন্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ওসি শফিকুল ইসলাম। এছাড়াও পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট বিট অফিসার, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সুধীজনসহ গ্রাম পুলিশের সদস্যরা। এসময় ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, উপজেলায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।আর দুর্গোৎসবের সময় যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। Download News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: