ধামরাইয়ে ২ একর জায়গায় স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে সরকারি স্কুল প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে নির্মিত হচ্ছে আধুনিক শিক্ষার মানদণ্ডে নতুন “ধামরাই সরকারি স্কুল”। উপজেলার ঢুলিভিটা মোড় সংলগ্ন লাকুরিয়াপাড়া মৌজায় প্রায় ২ একর জমির ওপর গড়ে উঠছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম তিনতলা ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে হস্তান্তর করবেন। এর পরপরই অবশিষ্ট ভবনের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। আগামী জানুয়ারি ২০২৬ সাল থেকে নতুন শিক্ষা বর্ষে শ্রেণিকাজ শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এই আধুনিক স্কুল ভবনটি হবে ১০ তলা বিশিষ্ট, যাতে থাকবে দুটি লিফট, জিমনেশিয়াম, শহীদ মিনার, অভিভাবক শেড, পাওয়ার স্টেশন, পাম্প হাউজ এবং প্রশস্ত খেলার মাঠসহ নানা সুযোগ-সুবিধা। উপজেলা শিক্ষা অফিস জানায়, প্রকল্পটি সম্পন্ন হলে ধামরাইয়ে সরকারি শিক্ষার পরিধি এবং মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এটি ধামরাইয়ের শিক্ষাপ্রেমী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা হচ্ছে। Download News PhotoCard SHARES শিক্ষা বিষয়: