হিজলায় খুন্না গোবিন্দপুর মৌজার ন্যায্য হিস্যা রক্ষার দাবিতে মানববন্ধন 

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার হিজলা-মেহেন্দিগঞ্জের সীমানার আন্ধার মানিক ইউনিয়ন সংলগ্ন ৩ নম্বর খুন্না গোবিন্দপুর মৌজার খাস জমি জোর পূর্বক দখল করার বিরুদ্ধে এবং খুন্না গোবিন্দপুর মৌজার ন্যায্য হিস্যা রক্ষা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে হিজলা উপজেলা পরিষদ চত্বরে হিজলা উপজেলার খু্ন্না গোবিন্দপুর মৌজার ন্যায্য হিস্যা উদ্ধার কমিটি ও স্থানীয় জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী সহিদ দপ্তরী বলেন, আমরা নারায়ন চন্দ্র দাস ও তার স্ত্রী লক্ষ্মী রানী একটি সম্পত্তি আমরা চারজন দান পত্র মারফত পাই।২০১১-১২ সালে এই জমির বন্দোবস্ত হয়। কিন্তু আন্ধারমানিক ইউনিয়নের কুখ্যাত ভূমিদস্যু হারুন দেওয়ান এর পুত্র মাসুদ দেওয়ান ও রায়হান দেওয়ান এর কারণে আমরা জমির ন্যায্য হিস্যা পাচ্ছি না।

বাবা হারুন দেওয়ান এর  মতো জোরপূর্বক মানুষের ভূমি দখল ও বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে নির্যাতন ও হয়রানি করে আসছে তারা। এছাড়াও রায়হান দেওয়ান একজন মাদকাসক্ত সর্বদা সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকে।

এই রায়হান দেওয়ান অনেক সাধারণ মানুষকে বসতভিটা থেকে উচ্ছেদ করেছে। আমরা যখন আমাদের জমির নিকটে যাই তখন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিভিন্ন পত্রিকায় আমাদের নামে নিউজ করান। এই মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই মানববন্ধন।

যার যার বন্দোবস্তের জমি সে সুন্দর ভাবে পায় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি”। এই ভূমিদস্যুর দৌরাত্ম থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রশাসনের দৃশ্যমান ভূমিকা দেখতে চাই।,