কালিয়াকৈরে টেপ বল ক্রিকেট টুর্নামেন্টের মাঠ প্রস্তুতি পরিদর্শন প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫ কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দ্রা খেলার মাঠে শুক্রবার (৩ অক্টোবর) সকালে আসন্ন টেপ বল বিপিএল ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে মাঠ প্রস্তুতি ও আনুষঙ্গিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে। এসময় পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সারোয়ার হোসেন আকুলের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।এছাড়াও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-অধ্যাপক, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যুব সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরিদর্শনে অংশ নেন খেলা আয়োজক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক এসএম আমিনুল ইসলাম (ভাষা শহীদ আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ), কার্যকরী সদস্য অধ্যাপক মো. শাজাহান আলী (সরকারি শাদ ত কলেজ, করটিয়া) এবং এসএম খালিদ হোসেন (বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান, চন্দ্রা সরকারি কলেজ)। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সুলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। পরিদর্শনকালে সারোয়ার হোসেন আকুল অতিথি ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে মাঠের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং নানা দিকনির্দেশনা প্রদান করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। আবহাওয়া অনুকূল থাকলে এবং প্রস্তুতি সম্পন্ন হলে চলতি মাসের ২২ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে টেপ বল টুর্নামেন্ট শুরু হবে। এবারের আসরকে ঘিরে জমকালো আয়োজন থাকবে এবং দেশ-বিদেশ থেকে আসা খেলোয়াড়দের অংশগ্রহণে দর্শকরা ভিন্নধর্মী খেলা উপভোগ করতে পারবেন। Download News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: