সুবর্ণচরে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ উদ্ভোধন

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরের সম্ভাবনাময়ী শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষে পথ চলা শুরু করেছে গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানের আত্ম প্রকাশের অংশ হিসেবে শনিবার (৮ নভেম্বর) শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফরম বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।

গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে একাডেমিক পরিচালক নুরনবী মাষ্টারের সঞ্চালনায় ও বিশিষ্ট সাংবাদিক তারেক মোরতাজা হাসানের সভাপতিত্বে ভর্তি ফরম বিতরনের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন।

এসময় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার নুসরাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন,কবির হাট সরকারি কলেজের শিক্ষক সফিকুল সাজু, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র নাথ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কেপায়েত উল্যাহ জাবেদ, চরবাটা ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, স্থানীয় সাংবাদিক ও শিক্ষানুরাগীবৃন্দরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ভর্তি ফরম বিতরণ করা হয়।