বিরামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩.৩০ ঘটিকায় দিকে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা,দিনাজপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা মসির, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি।

এ সময় বিরামপুর উপজেলা মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম চৌধুরীর সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন—মিঞা মোঃ শফিকুল আলম মামুন,সভাপতি,বিরামপুর উপজেলা বিএনপি,মোঃ হুমায়ুন কবির,সভাপতি, বিরামপুর পৌর বিএনপি,মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,সাধারণ সম্পাদক, বিরামপুর উপজেলা বিএনপি,মোঃ রেজাউল করিম রেজু,সাধারণ সম্পাদক,বিরামপুর পৌর বিএনপির মোঃ নুর ইসলাম,সমন্বয়ক,উপজেলা ও পৌর বিএনপি,বিরামপুর। কর্মীসভায় বক্তারা সংগঠনের শক্তি ও ঐক্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বিরামপুর উপজেলা ও পৌর শাখা,দিনাজপুর।

কর্মীসভায় নেতৃবৃন্দ বলেন,আজ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে।

এছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।

প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন,“এই অবৈধ সরকারের পতনের পর মাঠ দখলের চেষ্টা করছে। মাঠে আন্দোলনের বিকল্প নেই। জনগণের শক্তির ওপর আস্থা রেখে সংগঠনকে আরও সুসংগঠিত এবং সামনের নির্বাচন কে ভোটারদের আমাদের পক্ষে সমর্থন আনতে হবে।”সভায় মহিলা দলের নেতৃবৃন্দ বিএনপির আন্দোলনকে সফল করতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।