রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫ পটুয়াখালী প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাচনী গণসমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুরে উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে এক স্বৈরাচারের পতন ঘটলেও নব্য আরেক স্বৈরাচারের হাতে মানুষ আজ জিম্মি। এই জিম্মিদশা থেকে মুক্তির আশায় মানুষ এখন অপেক্ষা করছে। তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সমমনা ইসলামিক ও দেশপ্রেমিক দলগুলো জনগণের শাসন প্রতিষ্ঠা ও মুক্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে। বক্তব্যের শেষে জনগণের অধিকার ও দেশের শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: