সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক জহিরুল গ্রেপ্তার প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫ সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় যোগ দেন ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম। এসময় সভা শেষে উপজেলা পরিষদের পাশে সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে গেল বছরের নভেম্বর মাসে দোয়ারাবাজার থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। Download News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: