কুমিল্লার শিক্ষার্থী সুজন হত্যার প্রতিবাদে মানববন্ধন প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলায় কিশোর গ্যাং এর হামলায় নিহত শিক্ষার্থী সুজন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার(০৮-১০-২৫) বিকালে অলুয়া চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা আবুল কালাম, নিহতের মা সেলিনা বেগম, স্থানীয় বাসিন্দা মাহাম্মদ পুলিশ,মনতাজ মেম্বার, সোহেল ভূইয়া, নজরুল মাষ্টার, ইউনুস মেম্বারসহ অন্যান্যরা। এসময় মানববন্ধনে বক্তরা, সংঘবদ্ধ ভাবে কিশোর গ্যাং এর হামলায় নিহত সুজনের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। Download News PhotoCard SHARES অন্যান্য বিষয়: