জামালপুরে কৃষি ব্যাংকে ব্যবসা সম্প্রসারণ বিষয়ক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত 

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

জামালপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৫-২৬ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক বিভাগীয় সম্মেলন জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৮ অক্টোবর)সকালে শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিকেবির ব্যবস্থাপনা পরিচালক সঞ্চয়া বিনতে আলী।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ আঃ রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ মোহাম্মদ খালেকুজ্জামান, বিকেবি প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালনা মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানসহ আরও অনেকে।

উক্ত অনুষ্ঠানে  বক্তারা কৃষি ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য নানা নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।