তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রগঠনে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রগঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে শহরের প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে হেযবুত তাওহীদ এ আয়োজন করে।

জেলা হেযবুত তওহীদের সভাপতি শাহাদাত হোসেন আনন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সভাপতি মো. সাইফুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির উপশিক্ষা প্রশিক্ষণ সম্পাদক রাকিবুল হাসান লিহি, লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক আরমান হোসেন শাকিল, চাঁদপুর জেলা সভাপতি হোসনে মোবারক আজাদ ও জেলা নারী নেত্রী শারমিন আক্তার প্রমুখ।

কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রগঠন করতে চাই। তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা প্রস্তাবনা জমা দিয়েছি। ছোট খাটো সংস্কার করে কোন সমস্যা সমাধান করা সম্ভব নয়। তওহীদভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারলেই সব অন্যায়-অবিচার মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে।