গ্রামে স্কুল আছে, কিন্তু ছাত্র নেই—অবকাঠামো থাকলেও শিক্ষা পিছিয়ে

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে শিক্ষার্থী সংকট,কাগজে কলমে অসংখ্য শিক্ষার্থী থাকলেও শ্রেণি নেই উপস্থিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এমন চিত্র দেখে গেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

গতকাল রোববার দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ক্লাসে ৫জন শিক্ষাথীকে পাঠদান করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাজাহান আলী।

একই চিত্র দেখে গেছে, প্রাক প্রাথমিক শ্রেণিতে১২ জন,প্রথম শ্রেণীতে ৬জন,দ্বিতীয় শ্রেণীতে ৯জন,তৃতীয় শ্রেণিতে ৪জন, চতুর্থ শ্রেণিতে ৭জন।

এবিষয়ে পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজান আলী বলেন আমাদের স্কুলে মোট শিক্ষার্থী ১শত ৫জন। নিয়মিত আসেন ৮৫জন।

রোববার বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি চরের একটি স্কুলে ছিলাম,সেখানে ছাত্র ছাত্রীরা মোবাইল ফোন চার্জে দিয়ে বাদাম তুলতে যায়,সে তুলনায় এখানে শিক্ষার্থী অনেক,আমাদের কি করার আছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বলেন,শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে সরকারিভাবে কিছু পরিপত্র দেয়া আছে, যেমন উঠান বৈঠক, মা সমাবেশ,মাংকিং ও শুক্রবার জুম্মার নামাজের সময়ে খুতবা শেষে ঈমাম সাহেবকে দিয়ে বলা।

উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে যত তারাতাড়ি সম্ভব শিক্ষার্থী ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।